ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ডিসির পাশে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৮-১২-২০২২ দুপুর ৪:৫৩
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দার। 
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাদের সম্মানে আমার পাশে একটি চেয়ার রেখেছি। একজন মুক্তিযোদ্ধা আমার পাশে বসে চা খেয়ে সেবা পাবেন।
তিনি আরও বলেন, ‘এছাড়াও আমরা দুটি সেক্টর থেকে বেশি অর্থ পেয়ে থাকি। একটি হচ্ছে, গার্মেন্টস, অপরটি রেমিট্যান্স। আর রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে নতুন বাংলাদেশের কারিগর। রেমিট্যান্স যোদ্ধারা দেশের জন্য যেমন ত্যাগ স্বীকার করেন, সেই তুলনায় তারা তেমন সার্ভিস পান না। শ্রম ও ঘামঝরা লুঙ্গিপরা একজন রেমিট্যান্স যোদ্ধা আমার পাশে বসে চা খাবেন ও সেবা নিবেন।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন রাখার জন্য ইউএনও এবং অ্যাসিল্যান্ডদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, এই ধারাবাহিকতা সরকারের অন্যান্য দপ্তরেও চালু হবে।’ 
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মঙ্গলবার (৬ ডিসেম্বর) টাঙ্গাইলের ৩৮তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন