কাপ্তাইয়ে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
রাঙামাটির কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী।
জেলা কমান্ড্যান্ট প্রধান অতিথির বক্তব্যে বলেন, আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে যেমন ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে ঠিক তেমনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এইসময় তিনি সেবার মানসিকতায় আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান। এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক এমরান হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিপু চন্দ্র দাশ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেব। পরে আনসার সদস্যদের মাঝে বাই-সাইকেল ও ছাতা বিতরণ করা হয়।
ছবির ক্যাপশনঃ কাপ্তাই আনসার সমাবেশে আনসার সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করছেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied