টেস্টের নতুন মুখ জাকির, দলে ফিরলেন মুমিনুল
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ৩য় ওয়ানডের পর সাকিবদের সামনে মিশন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়। বৃহস্পতিবার প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৪ ডিসেম্বর, চট্টগ্রামে।
এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৯টি টেস্ট ম্যাচ খেলে একটিতেও জেতেনি বাংলাদেশ। তাই এবারের সিরিজের প্রথম টেস্টেই নতুন কৌশল নিয়ে নামছে টাইগাররা। প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন জাকির হাসান।
২৪ বছর বয়সী জাকির সাদা জার্সিতে এখন পর্যন্ত মাঠে না নামলেও খেলেছেন একটি টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও পারফর্ম করছেন গত কয়েক বছর ধরে। তবে জাকির আলো কেড়েছেন ভারত 'এ' দলের বিপক্ষে সাম্প্রতিক আন অফিশিয়াল টেস্ট সিরিজে। কক্সবাজারে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে হেরে যাওয়া ম্যাচ ড্র করেছেন। ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১০৪ ইনিংসে ১৩ সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে ৪০৬৯ রান করেছেন জাকির।
জাকিরের ডাক পাওয়ার দিনে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
ইনজুরির কারণে ওয়ানডের পর এবার টেস্ট দলেও নেই তামিম ইকবাল। ভারতের বিপক্ষে এ টেস্টের দলে নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও।
প্রথম টেস্টের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।
এমএসএম / এমএসএম
স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে
দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র
ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর
বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে
আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ