বাংলাদেশের কাছে হেরে শাস্তির মুখে রোহিত-কোহলিরা
৭ বছরের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজে হারল ভারত। এবারের সিরিজে ভারতীয়দের চেষ্টার কোনোই কমতি ছিল না। ইনজুরিতে থাকা জাসপ্রীত বুমরাহ ছাড়া পূর্ণশক্তির স্কোয়াড নিয়েই ঢাকায় পা রেখেছিল রোহিত শর্মার দল। তবুও প্রথম দুই ম্যাচেই হেরেই সিরিজ হারল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে এমন হারের পর এবার নড়েচড়ে বসেছে ভারতের ক্রিকেট বোর্ড।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফর শেষেই রিভিউ মিটিং ডাকতে চলেছে বিসিসিআই। সিরিজ শেষ করে ফিরলেই অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মিটিংয়ে বসবে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পরই রিভিউ মিটিং করার কথা ছিল বিসিসিআইয়ের। তবে বেশ কয়েকজন বোর্ড কর্তা ব্যস্ত থাকায় সেই মিটিং আর হয়নি। কিন্তু শক্তির বিচারে পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার এবার স্বস্তিতে থাকতে দিচ্ছে না ভারতের বোর্ডকেও। তাই ওয়ানডে বিশ্বকাপের এক বছর আগেই নড়েচড়ে বসতে চাইছে বোর্ডটি।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর গত এক দশকে একটিও আইসিসি শিরোপা জেতেনি ভারত। তার ওপর একের পর এক এমন ব্যর্থতা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে ভারতীয় বোর্ডকে। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্তা জানান, ‘বাংলাদেশ সফরে যাওয়ার আগে বৈঠকের ব্যবস্থা করা যায়নি কয়েকজন ব্যস্ত থাকায়। তবে দল বাংলাদেশ থেকে ফিরলেই রিভিউ মিটিং আয়োজন করা হবে। এই সিরিজ হার যথেষ্ট বিব্রতকর ঘটনা। বাংলাদেশের কাছেও সিরিজ হারতে হবে, এটা আশা করা যায়নি।’
মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ১০ তারিখ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ সফরে দুটো টেস্ট ম্যাচও খেলবেন রোহিত-কোহলিরা।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!