ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় সহকারী শিক্ষিকার হাতে ধর্ম শিক্ষক লাঞ্ছিত


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৫:১২
সিরাজগঞ্জের সলঙ্গায় ইসলামিয়া  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের থাপ্পরে  ধর্ম শিক্ষক আব্দুস সবুর লাঞ্ছিত ও আহত  হয়েছেন । এ ঘটনায় ছাত্র, শিক্ষক ও অবিভাবকসহ স্থানীয় লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 
 
জানা গেছে গত ৬ ডিসেম্বর বিদ্যালয়ে  ধর্ম পরিক্ষা চলছিল ঐ দিন সহকারী  শিক্ষিকা রহিমা খাতুন  দেড়িতে বিদ্যালয়ে এসে খাতা ও প্রশ্নপত্র দিতে বিলম্ব করে। 
 
ধর্ম শিক্ষক আব্দুস সবুর রহিমা খাতুনের কাছে বিলম্বের কারন জানতে চাইলে রহিমা খাতুন ক্ষিপ্ত হয়ে আব্দুস সবুরকে থাপ্পর মারেন। এ সময় আব্দুস সবুর মাটিতে লুটিয়ে পরলে ছাত্ররা তাকে উদ্ধার করে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের রুমে নিয়ে যায়। 
 
লাঞ্ছনার  শিকার শিক্ষক  আব্দুস সবুর জানান, আমি পরিক্ষা ম্যানেজের দায়িত্ব ছিলাম  সে দেরিতে এসে আমাকে তড়িঘড়ি করে উত্তর পত্র দিতে এবং খাতায় সাক্ষর করতে বলেন,  আমি দেরিতে আসার কারন জানতে চাইলেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে থাপ্পর মারেন। আমি  এক্সিডেন্টে করার পর  এমনিতেই পায়ে সমস্যা ছিল আমি মাটিতে লুটিয়ে পরলে ছাত্ররা  এসে আমাকে টেনে তুলে প্রধান শিক্ষকের রুমে নিয়ে যায়। আমি স্কুল ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি,  তারা বিচারের আস্বাস দিয়েছে। 
 
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা রহিমা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,  আমি মিটিং-এ আছি, পরে কথা বলছি এর পর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 
এ বিষয়ে সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন,  এটি অনাকাঙ্খিত দুর্ঘটনা,  আব্দুস সবুর লিখিত অভিযোগ করেছে বিষয়টি নিয়ে অচিরেই ম্যানেজিং কমিটির সভার আহ্বান করা হয়ে। আমারা দু একদিনের মধ্যই  বিষয়টি সমাধানের চেষ্টা করব। 
 
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ রায়হান গফুর বলেন,  আমি ঢাকায় আছি বিষয়টি শুনেছি এসে একটা সমাধান করব।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন