ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সঠিক পরিকল্পনায় প্রধানমন্ত্রী দেশকে গৃহহীন মুক্ত করছেন


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৫:২৩
সঠিক পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে গৃহহীন মুক্ত করছেন’ বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
 
বৃহস্পতিবার সকালে রাজশাহীর কাশিয়াডাঙ্গায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের গৃহসমূহের উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য ও কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আশ্রয়ন প্রকল্পের ১৯টি পরিবারের মাঝে এই খাদ্যশস্য ও কম্বল বিতরণ করা হয়।
 
এ সময় তিনি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবিড় তত্বাবধানে সারা দেশে গৃহহীনদের ঘর প্রদান করে যাচ্ছে। বিগত সরকারের সময় দেশে সব কিছু থাকলেও পরিকল্পনা ছিলো না। কিন্তু, বর্তমান প্রধানমন্ত্রী জনবল, অর্থ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি। আশা করা যায় আগামী এক বছরের মধ্যে দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না।
 
পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে খাদ্যশস্য ও কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাসিকের ২নং ওর্য়াড কাউন্সিলর ও প্যানেল মেয়র রজব আলী প্রমুখ।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ