উওরায় ৭শ শ্রমিক ও অসহায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলেন হাবিব হাসান
করোনাকালীন সময়ে গরীব, আসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে বলেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো, হাবিব হাসান (এমপি)।
বুধবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ দোকান মালিক সমিতি উওরা জোনের উদ্যোগে ৩ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে লকডাউন পরিস্থিতির কারনে অসহায় হয়ে পরা মার্কেট সমূহের বিক্রয়কর্মী ও দুঃস্হদের মাঝে সহায়তা বিতরন কমর্সুচীর শুভ উদ্বোধন করেন হাবীব হাসান। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো, হেলাল উদ্দিন হেলাল, সাধারণ সম্পাদক মো, জহিরুল হক ভুইয়া ও ঢাকা উওর সিটি করপোরেশন (ডিএনসিসি -৫৪) নং ওয়ার্ড কাউন্সিলর মো জাহাঙ্গীর আলম যুবরাজ। বাংলাদেশ দোকান মালিক সমিতি উওরা জোনের সভাপতি মোহাম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো, হাবিব হাসান (এমপি) বলেন, সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। আওয়ামীলীগ সভানেত্রী ও জাতির জনকের সুযোগ্য কন্যা দেশ রত্ন শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষের জন্য রাত দিন কাজ করে যাচ্ছেন। তার কোন বিকল্প নেই।
পরে অনুষ্টানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রায় ৭ শতাধিক গরিব ও মেহনতি মানুষের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করেন। এান সামগ্রীর মধ্যে ছিল - চাউল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, পেয়াজ ১ কেজি, লবন ১ কেজি, লাইফবয় সাবান ১ টি ও মাস্ক ৩ পিস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উওরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মনোয়ার হোসনে রবিন,উওরখান থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো কামাল উদ্দিন, তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি হালিম, আওয়ামী লীগ নেতা সাইদ আহমেদ সিদ্দিকী ক্ক্কাা, মহসীন সরকারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন