ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধের গুজব


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৭:৩৯

উত্তর ও দক্ষিণবঙ্গের ২৩ জেলার মানুষের যাতায়াতের একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। সেতুতে কোন প্রকার সংস্কার কাজও হচ্ছে না। অথচ বুধবার (৭ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে- বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আগামী (১০ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত সংস্কার কাজের জন্য বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এনিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার হওয়ায় ফেসবুক ব্যবহারকারীরাও নিজেদের আইডিতে সেটি পোস্ট ও শেয়ার করছেন। এছাড়া অন্যান্য দিনের তুলনায় বুধবার (৭ ডিসেম্বর) থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল কমেছে। বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করলেও বেলা বৃদ্ধির সাথে সাথে যানবাহন কম চলাচল করতে করতে দেখা যায়। তবে যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী পরিবহনও কমেছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের কর্মকর্তারা জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত ১০ হাজার ৭০৩টি যানবাহন পারাপার হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ১৭ হাজার ৭৬০টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, বঙ্গবন্ধু সেতুতে কোন সংস্কার কাজ হচ্ছে না। এছাড়া সেতুতে যথারীতি গাড়ি চলাচল করছে। বন্ধ থাকার কোন কারণ নেই। সেতুতে যানবাহন চলাচল বন্ধ নিয়ে ফেসবুকে এ ধরণের প্রচারণা তাদের দৃষ্টিগোচর হয়নি। এটা গুজব ছড়ানোর জন্য ফেসবুকে প্রচারণা করা হয়ে থাকতে পারে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত