ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ১২:৩৫
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
দিবসটি উপলক্ষে প্রথমে কাপ্তাই উপজেলা সদর সংলগ্ন মুল সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে কাপ্তাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সদস্য, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন।
 
পরে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
 
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ প্রবীর খিয়াং, চন্দ্রঘোনা থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মোঃ ইসতিয়াক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত