পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্বে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর ) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। দিবসটির অংশ হিসেবে দোয়েল চত্বরে অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী মানববন্ধন।
পরে পুলিশ লাইনের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক খায়রুল হক প্রমুখ।
বক্তারা বলেন,দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি। আমাদের নিজ নিজ জায়গা থেকে দুর্নীতিকে না বলতে হবে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন