চরফ্যাশন লকডাউনে ক্ষতিগ্রস্তদের চাউল বিতরণ করেন পৌর মেয়র
ঈদুল আযহাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ১০ মেট্রিক টন চাল চরফ্যাশন পৌরসভার অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে৷ উক্ত চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন, চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ৷
বুধবার (১৪ জুলাই) সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে ৯টি ওয়ার্ডের করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ১হাজার পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়৷
এ সময় অন্যান্যদের মধ্যে পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর ৫নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিল মোঃ মফিজ, ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) সভাপতি এম আবু সিদ্দিক, সাংবাদিক আমির হোসেন, কামরুল সিকদার, সোয়েব চৌধুরীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন৷
চাল বিতরণ উদ্বোধন শেষে পৌর মেয়র মোঃ মোরশেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ১০মেট্রিক টন চাল সঠিক পরিমাপের মাধ্যমে প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করছি৷ রেজিস্ট্রারে স্বাক্ষর/টিপসই গ্রহনের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে৷ চাল বিতরনের তালিকায় প্রথমে করোনাকালীন লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন বিভিন্ন সংগঠনের শ্রমিকদের প্রাধান্য দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied