ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে সীমিত আকারে চলছে যানবাহন
ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে ঢাকাগামী বাস চলাচল হঠাৎ করে কমে গেছে। কোনও পূর্ব ঘোষণা ছাড়ায় শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর থেকে সীমিত আকারে চলছে বাস এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস চলাচল কমে যাওয়ায় বিভিন্ন বাস স্টান্ডে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ আবার দীর্ঘক্ষন দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের সুর্যনগর,বন্দরখোলা, পাচ্চর,কুতুবপুর, কাঠালবাড়ি সীমানা ও পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা ঘুরে দেখা যায়,কিছুক্ষণ পর পর দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলায় থেকে পরিবহন আসছে।এসব পরিবহনের কোন কোন বাসে ৫ জন আবার কোন কোন বাসে ৩ জন করে যাত্রী নিয়ে রাজধানীর দিকে যাচ্ছে।এসময় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টের সাথে আলাপ হলে তারা যানান,আগামীকাল বিএনপির সমাবেশের কারনে যাত্রী সংকট।তাই এই রুটে সীমিত আকারে চলাচল করছে পরিবহন গুলো।
পদ্মা সেতুর টোল প্লাজায় দায়িত্বরত নিরাপত্তা কর্মী নয়ন বলেন,কাল ঢাকায় বিএনপির সমাবেশ তাই সকাল থেকে টোল প্লাজায় গাড়ির তেমন চাপ নেই।সকাল থেকে দূপুর ১২ টা পর্যন্ত মনে হয় ১ শত পরিবহন ঢাকার দিকে গেছে। তাতে কোন পরিবহনে ৫/৬ জন,কোন পরিবহনে ১০ জন এমন যাত্রী ঢাকার দিকে যাচ্ছে।
একই এলাকার আরেক নিরাপত্তা কর্মী ফারুক হোসেন বলেন,প্রতি শুক্রবার বা ছুটির দিনে এখানে গাড়ির লম্বা সারি হয়ে যেত।টোল দিতে অনেক দূর পর্যন্ত গাড়ির লাইন হয়ে যেত।কালকের সমাবেশ দেখে এখন যানবাহন নেই বললেই চলে।
কোটালীপাড়া স্টার এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার রিপন বলেন,আমরা ৩০ মিনিট পর পর আমাদের পরিবহন কাউন্টার থেকে ছেড়ে আসে।গাড়িতে ২৫ জন যাত্রী আছে।এতে হয়তো আমাদের রোড খরচ উঠতে পারে। শিবচরের পাঁচ্চর বাস স্টান্ডে ঢাকাগামী যাত্রী হাকিম বলেন,জরুরি কাজে ঢাকা যাচ্ছি। খুব ভয় হচ্ছে।
মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম জানান,আমাদের জেলায় লোকাল বাসগুলো ঠিকমত চলছে।আমার ধারনা আগামীকাল ঢাকায় বিএনপির জনসভা ঘিরে মালিক ও চালকদের মধ্যে একটা ভয় কাজ করছে, যে ঢাকায় ঢুকলে বাস ভাংচুর হবে কিনা। এছাড়া অন্য দিনের মত যাত্রীরা গোলমালের ভয়ে ঢাকায় যাচ্ছেন না। এ কারণে বাস চলাচল কমেছে। "
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান,'হাইওয়েতে পুলিশের টহল অব্যাহত রয়েছে অন্যদিনের মতোই। এছাড়া চেকপোষ্ট রয়েছে। তবে শুক্রবার এক্সপ্রেসওয়েতে যানবানের সংখ্যা খুবই কম রয়েছে। অনেকটাই ফাঁকা রয়েছে মহাসড়ক।'
প্রীতি / প্রীতি
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত