ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবি রোভার স্কাউটের তিন দিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৯-১২-২০২২ বিকাল ৬:১০

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বটতলায় গত ০৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকাল ৩টায় সহচরদের দীক্ষা প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে সংগঠনটি। সহচরদের দীক্ষা প্রদান করেন স্কাউট লিডার (আরএসএল) প্রফেসর ড. আমিনুল ইসলাম। 

সংগঠন সূত্রে, তিন দিন ব্যাপী এই তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পে মোট ৯টি উপদলে প্রায় অর্ধ শতাধিক সহচর অংশ নেন। দীক্ষা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী, সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আব্দুর রাজ্জাক ও তারেক রেজা খান, সাংগঠনিক সম্পাদক আরিয়ান জিয়া, দপ্তর সম্পাদক আবু তালহা আকাশ, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলছুম আক্তার ও ক্রিড়া সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রোভারদের অংশগ্রহণে হাইকিং ও মহা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শিত হয়। এছাড়া রোভারদের স্কাউট ওন সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ বিষয়ে ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী বলেন, দীক্ষা গ্রহণের মাধ্যমে তারা বিশ্ব স্কাউটসের সদস্য হিসেবে পরিণত হলো। আমি মনে করি তারা দেশ, জাতি এবং সমাজের সার্বিক কল্যাণে নিয়োজিত থাকবে।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের