টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের মিশন শেষ হোয়াইটওয়াশ করার। সে লক্ষ্যে শনিবার টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও টস ভাগ্য ভালো ছিল ভারপ্রাপ্ত অধিনায়ক লিটনের।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের বীরত্বে ১ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও নায়ক মিরাজ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ব্যাটিং বিপর্যয়ের মুখ থেকে বাঁচান তরুণ উদীয়মান এ অলরাউন্ডার। বল হাতেও এই দুই ম্যাচেই অবদান রেখেছেন মিরাজ। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
৭ বছর আগে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এবার সেই স্মৃতি ভুলে ভারতকে হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ