ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-১২-২০২২ দুপুর ৩:৪৪

বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে নয়টায় মানবাধিকার রক্ষায় বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে শান্তিরক্ষায় মানববন্ধন করে। এরপর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটির তাৎপর্য নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন, সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীজন 'সহ অন্যান্য মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা  বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, মো. সামছুল আলম'সহ অন্যান্য মানবতাবাদী সদস্যগণ। “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) ও সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন বলেন, মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে আমরা “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ” এর পতাকাতলে সমবেত হয়েছি। এই মানবাধিকার সংস্থাটি   সর্বস্তরে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষায় নিবেদিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক মানবাধিকার বিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান। ছোট-বড়, ধনী-দরিদ্র, সাদা-কালো, উঁচু-নিচু, ধর্ম-বর্ণ-জাত যাই হোক না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আসুন সবাই যারযার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি। প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসায়িত করি। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন