দেশে নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাস সৃষ্টি করছে বিএনপি’ সাংসদ জিল্লুল হাকিম
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকান্ড দ্রুতগতিতে এগিয়ে চলছে। দেশের মানুষ যখন ভালো আছে। চুরি, ডাকাতি, রাহাজানি নাই। সেই সময়ে বিএনপি চোরাপথে বিদেশী দূতাবাসের ধণ্যা দিয়ে ক্ষমতায় যেতে চায় এবং তারা দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে, ষড়যন্ত্র সৃষ্টি করছে, সন্ত্রাস সৃষ্টি করছে, পুলিশের উপর হামলা করছে এর বিরুদ্ধেই আমাদের আজকের এই সমাবেশ। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই লড়াই, আমাদের বাচা-মরার লড়াই। এই লড়াইয়ে আমাদের সকলকে আন্তরিকতার সাথে অংশগ্রহন করতে হবে।
আজ শনিবার বেলা ১১ টায় রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রদিবাদ সমাবেশ অনুষ্ঠি হয়। সমাবেশে মুফোঠোনে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। মুফোঠোনে তার দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সকালে উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে একত্র হয় উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশে আরোও বক্তব্য দেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী মন্ডল প্রমূখ। প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহিদুল ইসলাম মারুফের নেতৃত্বে বিশাল একটি মোটরসাইকেল শোডাউন বের হয়। শোডাউনটি পৌরসভা সহ উপজেলা ১০টি ইউনিয়ন প্রদক্ষীণ করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী