পাবনায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
বিশ্ব মানবাধিকার দিবস সফল হোক প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বিভিন্ন মানবাধিকার সংগঠন দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার (১০ ডিসেম্বর) পাবনা প্রেসক্লাবের সামনে থেকে এ র্যালিটি বের হয়ে শহরের সড়কসমূহ পদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির উদ্যোগে বর্ণ্যাঢ র্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা কলেজের সহযোগী অধ্যাপক কে.এম মাহফুজুল হক, রোটারিয়ান এমএ জলিল, আটঘরিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক বাবুল আক্তার, সিরাজুল ইসলাম, লতিফা আক্তার রিতা, টেবুনিয়া হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম পমুূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, দেশের সব শ্রেণি ও পেশাজীবি মানুষের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশ ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।
র্যালি ও সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক, টেবুনিয়া মহিলা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শুভ।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন