ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কমেছে যানবাহন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৫:১৫

উত্তর-দক্ষিণবঙ্গসহ ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বর টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু। এ সেতুতে অন্যান্য দিনে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হলেও শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ছিল ভিন্ন চিত্র। ব্যস্তময় এ মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী ট্রাক কম চলাচল করছে। সব মিলিয়ে দিনভর মহাসড়কটি অনেকটা ফাঁকা ছিল।

মহাসড়ক যানবাহন কম চলাচলের ব্যাপারে টাঙ্গাইল জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, ঢাকায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার টাঙ্গাইল থেকে কোনো গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত হয়। এ কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রায় গণপরিবহন শূন্য হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানানন, সব মালিককে বাস চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়েছে। এরপরও যদি তারা সড়কে বাস না নামায় আমাদের কিছু করার নেই।

মহাসড়কে যানবাহন পারাপার কম হওয়ার বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সেতুর প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি বলেন, স্বাভাবিকের তুলনায় সেতু দিয়ে কম সংখ্যক পরিবহন পারাপার হয়েছে। তারমধ্যে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা কম আরও কম ছিল।

সুজন / সুজন

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত