ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভ্যাট দিবস উপলক্ষে রাজশাহীতে সেমিনার ও আলোচনা সভা


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৫:৪০

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে রাজশাহীতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টা থেকে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সম্মেলন কক্ষে সেমিনার, আলোচনা সভা ও সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতাদেও সম্মাননা প্রদান করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কাস্টামস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার ইসমাইল হোসেন সিরাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনাল ঢাকার প্রেসিডেন্ট ড.খন্দকার ফেরদৌস আলম।

সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপাস্থপন করেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের অতিরিক্ত কমিশনার এস,এম, সোহেল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার নূরুজ্জামান খান ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু।

এছাড়াও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, নিয়মিত ভ্যাট প্রদান করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। প্রতিটি মানুষ কোন না কোনভাবে ভ্যাট প্রদান করছে। অথচ অনেক ব্যবসায়ী আছেন তারা এ বিষয়ে সচেতন নয় আবার অনেকে জেনেও না জানার ভান করেন। প্রতিটি মানুষকে যে কোন পন্য ক্রয় করার সময় রশিদ নেয়ার পরামর্শ দেন তিনি।

বক্তব্য শেষে উৎপাদন, সেবা ও ব্যবসায়ীসহ তিনটি খাতে ২০২০-২০২১ অর্থ বছরের জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী রাজশাহী ভ্যাট কমিশনারেটের অধিন আঠারোটি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সুজন / সুজন

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ