জুড়ীতে শিলা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার জুড়ীতে শিলা মেধাবৃত্তি প্রকল্পের ১০ম মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর মোট ৩৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
পরীক্ষা পরিদর্শন করেন জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক শিতাংশু শেখর দাশ, শিলা মেধাবৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিজয় রুদ্র পাল, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী মেধা বৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন প্রমুখ।
শিলা মেধাবৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিজয় রুদ্র পাল বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর ৩৪৮ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। আমার মায়ের নামে করা শিলা মেধাবৃত্তি পরীক্ষা এ বছর দশম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় তিনি পরীক্ষা সফল ও স্বার্থক করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied