বাউফলে আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর বাউফলে মনপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ এর সমন্বয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় মদনপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সভাপতি ও সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি।
এ সময় মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশে বিএনপি নেতাদের উদ্দেশে আ.স.ম ফিরোজ বলেন, আওয়ামীলীগ পানিতে ভেসে আসা রাজনৈতিক দল নয়, এদেশের গণমানুষের আবেগ অনুভূতির দল আওয়ামী লীগ। বিদেশে বসে ষড়যন্ত্র আর কয়েকটি সমাবেশ করে সরকারের পতন ঘটানো যাবে না।
আ.স.ম ফিরোজ এমপি আরো বলেন, বিএনপি ষড়যন্ত্র, হত্যা ও আগুন সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী। তারা লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে যায়। সেই দুঃস্বপ্ন দেখে লাভ নাই। জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে। আগামী নির্বাচনে শেখ হাসিনা জনগণের ভোটে সরকার গঠন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক মো. ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউপি চেয়ারম্যান অ্যাড. কামাল বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied