ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বর্ণিল আয়োজনে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১১৫ বছর পূর্তি উদযাপিত


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৬:৪৮
তিন পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার প্রতিকৃত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১শত ১৫ বছর পুর্তি উপলক্ষে  শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের স্টাফ ক্লাবে হাসপাতাল কর্তৃপক্ষ'র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "চির সবুজ তুমি অনন্য, স্বাস্থ্যসেবার জন্য" এই প্রতিপাদ্য নিয়ে হাসপাতাল দিবস উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ। এসময় তিনি
বলেন, কিছু মহতী ব্যক্তি আজ হতে শত বছর আগে মানবসেবার লক্ষ্যে যেই হাসপাতাল প্রতিষ্ঠা করেছে, আজ তা সফলতার দাঁড় প্রান্তে পৌঁছেছে। এই হাসপাতালটি এই অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর। 
 
আলোচনা সভায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে  এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী আতাউল গনি ওসমানী, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার , সীপকস কাপ্তাই  উপশাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার,  ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, বাংলাদেশ সংবাদ সংস্থার স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের  সভাপতি বিপ্লব মারমা। স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের বিশেষজ্ঞ  চিকিৎসক ডাঃ বিলিয়াম  এ সাংমা। পরে হাসপাতালের সদস্য এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত