ধামইরহাটে উমার ইউনিয়নে ১৩ শতাধিক পরিবারে ভিজিএফের চাল বিতরণ
নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়নের ১৩ শতাধিক পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) বেলা ১১টায় ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উমার ইউনিয়নের ১ হাজার ৩০৩ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন উমার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম।
এ সময় ইউপি সদস্য আব্দুস সালাম, মো. মামুন, মো. আ. ছালাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন জানান, অতিসম্প্রতি বরাদ্দকৃত জিআরের নগদ অর্থ প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক বিতরণ কার্যক্রম আজ থেকে চলমান আছে। স্বাস্থ্যবিধি মেনে তা বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক ১২ হাজার ৬০৭ পরিবারের মাঝে ৬১ লাখ ৪৪ হাজার টাকার মানবিক সহায়তা গত ৩ মাসে সরকারিভাবে প্রদান করা হয়েছে।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে