ফরিদপুরে ৩২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা বিক্রির সময় ৩২৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় বুধবার (১৪ জুলাই) বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের আক্কাচ মোল্যার ছেলে মো. হাসিব হোসেন (৩৫) মঙ্গলবার (১৪ জুলাই) রাত দেড়টার দিকে সাতৈর ইউনিয়নের কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। বিষয়টি স্থানীয় জনতা টের পেয়ে হাসিবকে আটক করে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি করে ৩২৪ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে বোয়ালমারী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। হাসিব একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন বাদী হয়ে বুধবার সকালে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তাকে বুধবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, হাসিবকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাসিবের বিরুদ্ধে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
Link Copied