৬ দিনের ছুটির ফাঁদে আখাউড়া স্থলবন্দর
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ছয় দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০ থেকে ২৫ জুলাই পযর্ন্ত এ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বিশেষ ব্যবস্থায় উভয় দেশের আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত এ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে। ২৬ জুলাই থেকে নিয়মিত আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পারাপার করা হবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied