ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

১০ ঘণ্টাপর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ শুরু


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ১২:১
টাঙ্গাইলে কালিহাতীতে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে ১০ ঘণ্টাপর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক (শুরু) হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এরআগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজাবা‌ড়ী এলাকায় রেল ক্রসিংয়ের ওপর মালবাহী ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ফলে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের সড়ক যোগাযোগও বন্ধ হয়।
 
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় রেলক্রসিং পার হওয়ার সময় সোমবার সাড়ে ১০টায় ট্রেনটির ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। এ সময় বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। 
 
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দি‌কে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ১১ নম্বর ব‌গিটি লাইনচ‌্যুত হয়ে যায়। পরে ট্রেনটির বগি উদ্ধার কার্যক্রম শেষে সচল করা হলে মঙ্গলবার সকাল ৯ টার দিকে ট্রেন ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল স্বাভাবিক হয়।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত