ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ১২:৫
রাঙামাটি কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকির মুখে পাঠদান কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের মূল ভবনের পশ্চিম পাশটি ভাঙ্গতে ভাঙতে পাশের ছড়ার কিনারে চলে গেছে। আসন্ন বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে স্কুলের মুল ভবনটি যেকোনো মূহুর্তে ছড়ার সাথে বিলীন হবার আশংকা করছেন তারা।
 
স্কুলের প্রধান শিক্ষক খালেদা আক্তার জানান, আমাদের মূল ভবনের পশ্চিম  এবং দক্ষিণ পাশের মাটি দিনে দিনে ভেঙ্গে যাচ্ছে। যদি বৃষ্টি হয়, তাহলে ভবনের পেছনে মাটি সরে যেকোনো মূহুর্তে স্কুলের মুল ভবনটি  পাশের ছড়ার সাথে বিলীন হয়ে যেতে পারে। এইছাড়া ছড়ার অপরদিকে অপরিকল্পিত ভাবে মাঠি ভরাট করে ভবন নির্মাণের ফলে আমাদের মূল ভবনের পেছনে মাটি দিন দিন সরে ছড়ার দিকে চলে যাচ্ছে। আমরা শিক্ষক, শিক্ষার্থীরা আতঙ্কে ক্লাসে পাঠদান করছি।
 
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই খোকন জানান, অনতিবিলম্বে স্কুলের মূল ভবনের পেছনে অংশ মাটি ভরাট করে ধারক দেওয়াল নির্মাণ না করলে যেকোনো মূহুর্তে ভবনটি পেছনের ছড়ার দিকে ধেবে যেতে পারে। তিনি আরোও জানান, পেছনে মাটি সরার ফলে স্কুলের খেলার মাঠটি দিন দিন সংকোচিত হয়ে আসছে।
 
কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ জানান, এই বিষয়ে কাপ্তাই শিক্ষা অফিস এর পক্ষ হতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। অনুমোদন আসলে এর সংস্কার কাজ শুরু করা হবে। 
 
এই বিষয়ে জানতে চাওয়া হলে  কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী জানান, উপজেলা শিক্ষা অফিস সেই বিষয়ে আমাদের কাছে চাহিদা চেয়েছিল, এর অনুকূলে আমরা প্রাক্কলন প্রস্তুত করে শিক্ষা অফিসকে প্রেরণ করি, তারা এটা তাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে পাঠিয়েছে। তবে এখনো অনুমোদন আসে নাই বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত