কুষ্টিয়ার কুখ্যাত সন্ত্রাসী মিঠুনসহ ৭ জনের নামে দৌলতপুর থানায় মামলা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির অভিযোগে গতকাল কুখ্যাত সন্ত্রাসী মিঠুনসহ ৭ জনের নামে দৌলতপুর থানায় মামলা হয়েছে। আনন্দ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাহী সদস্য ফিরোজ কায়সার বাদী হয়ে এই মামলা করেন।
,মামলায় উল্লেখ রয়েছে, বাগোয়ান কেসিভিএন হাইস্কুল চত্বরে লীজকৃত বৈধ সবজী বাজারে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা করে রক্তাক্ত আহত করা হয়। হামলার শিকার হয়ে সাংবাদিক ফিরোজ কায়সার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি এজাহার দাখিল করলে ওসি মজিবর রহমান এজাহারটি ওসি তদন্তকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। ওসি তদন্ত সরেজমিনে গিয়ে স্থানীয় সিসি ফুটেজ সংগ্রহ, বিভিন্ন ব্যক্তির স্বাক্ষ্য প্রমানসহ ঘটনার সত্যতা পাওয়া এজাহারটি আমলে নেয়। মামলা নং-৩৭, তারিখ : ১২/১২/২০২২।
কুখ্যাত সন্ত্রাসী জাফর ইকবাল মিঠুন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতাধীন এমপির আর্শিবাদে মিঠুন হয়ে ওঠে শীর্ষ সন্ত্রাসী। র্যাবের গাড়ি বোমা হামলা পুলিশের ওপর হামলা শতাধিক ডাকাতি অস্ত্র ও মাদক চোরাচালীন সহ এমন কোন অভিযোগ নেই যা করে না মিঠুন। এরপরও কখনও প্রকাশ্যে কখনও আত্মগোপনে থেকে তার অপরাধের সাম্রাজ্য চালাচ্ছে মিঠুন। জানা যায়, ভারত লাগানো সীমান্তবর্তী গ্রামগুলোর ত্রাস মিঠুনের বাড়ি দৌলতপুর উপজেলার নতুন বাগোয়ান গ্রামে।
দৌলতপুরের প্রাগপুর, বাগোয়ান ও আদাবাড়ি মাঠে ছিনতাই ডাকাতি করে মিঠুন। এলাকার সাধারণ মানুষ জানায়, জাফর ইকবাল মিঠুনের ভয়ে মুখ খুলতে সাহস পায় না সাধারণ মানুষ। ১৫ দিন আগে প্রাগপুর মাঠে একটি মটর সাইকেল ছিনতাই হয়। এলাকাবাসীর অভিযোগ মিঠুন ওই মটর সাইকেল ছিনতাই চক্রের মূলহোতা। ২০০৫ সালে আদাবাড়ি এলাকায় র্যাবের গাড়িতে বোমা হামলা চালায় মিঠুন। এরপর র্যাবের অভিযানে তৎকালীন বিএনপি দলীয় সাংসদের আর্শিবাদে দেশ মছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থেকে আবার ফিরে আসে দেশে। এরপর তেকালা বিলগাথুয়া এলাকার বিপথগামী যুবকদের সাথে নিয়ে শুরু করে নতুন করে বাহিনী। সীমান্তেও ওপার থেকে বিদেশ করে পশ্চিমবঙ্গের হৃদয়পুর, করিমপুর এলাকা থেকে ফেন্সিডিল এবং বিদেশী পিস্তল নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায়ম সরবরাহ করে। ঢাকার গাংচিল বাহিনী সহ একাধিক বাহিনীর সাথে সখ্যতা আছে
মিঠুনের। অপরাধের স্বর্গ রাজ্য তৈরী করলেও তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় সকল শ্রেণী পেশার মানুষ। গত ৩ মাস আগে ডাংমড়কা বাজারে দৌলতপুর থানার সাব ইন্সপেক্টর আশরাফের ওপর হামলা করে মিঠুন। সম্প্রতি মিঠুনের সেকেন্ড ইন কমান্ড কমল নিজ বাড়িতে বোমা তৈরি করতে গিয়ে সেখানে বোমা বিস্ফোরণ ঘটে।
এমএসএম / এমএসএম
রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য
গজারিয়ায় নবাগত অফিসার ইনচার্জ ( ওসির) সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
নন্দীগ্রাম কল্যাননগর হিন্দুপাড়ায় দেড় মাসে ৩১টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন' সংকটে গো খাদ্য
টানা বর্ষণে নাইক্যছড়ায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ৪০ পরিবারের বসবাস — জরুরি ভিত্তিতে গ্রেটওয়াল নির্মাণের দাবি এলাকাবাসী
নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি
নোয়াখালীর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ
বারহাট্টায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে স্মৃতিতে, চেতনায় ও প্রেরণায় গানে গানে জুলাই শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় স্মারক: দিপ্তী
শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা।
শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
Link Copied