ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় কৃষকের গরু চুরি


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ৩:৩৩
নওগাঁর মান্দায় কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে দুইটি গরু চুরি হয়েছে।  ঘটনাটি ঘটেছে, সোমবার দিবাগত রাতে প্রসাদপুর ইউপির দ্বারিয়াপুর মন্ডল পাড়া গ্রামে।  
 
ভুক্তভোগী কৃষক মন্ডল পাড়া গ্রামের আনিছার মন্ডলের ছেলে ইমদাদুল হক মন্ডল। জানা গেছে, সোমবার সন্ধ্যায় গরুগুলো গোয়াল ঘরে তুলে বাড়িতে খাওয়া দাওয়া শেষ ঘুমিয়ে পড়েন। সকালে গরু বের করার জন্য গোয়াল ঘরে গিয়ে দেখে ঘরের তালা ভাঙ্গা। গোয়াল ঘরে প্রবেশ করে দেখেন দুইটি গরু গোয়ালে নেই। গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। 
 
এলাকাবাসী বলছে গত বছর চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনের উদ্যোগে পাড়ায় পাড়ায় পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছিল। সে কারণে গতবার কোন চুরির ঘটনা ঘটেনি। এবছরে এখনো কোন পাহারাদারের নিয়োগ দেওয়া হয়নি। কয়েকদিন আগে মোটগাড়ী গ্রামের সাইদুর মেম্বারের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়ে গেছে। চুরি বন্ধে দ্রুত পাহারাদার নিয়োগের দাবি জানিয়েছেন গ্রামবাসি।
 
প্রসাদপুর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, গরু চুরি যেভাবে বেড়েছে তাতে কয়েকটা মাস সকলকে নিজ অবস্থান থেকে সতর্ক থাকার জন্য বলেছি। এছাড়া মহল্লাগুলোতে পাহারাদার দেওয়ার বিষয়ে আমরা ভাবছি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি।
 
মান্দা থানা অফিসার ইনচার্জ  ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, চুরির ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬