ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল 


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৩-১২-২০২২ বিকাল ৫:৩৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজার জেলা জামায়াত।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর বিকাল ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে বার্মিজ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কক্সবাজার জেলা আমির নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার শহর শাখার সেক্রেটারী রিয়াজ মোহাম্মদ শাকিলসহ বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারি।

কক্সবাজার জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী বলেন,  বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য ১০ দফা কর্মসূচি ঘোষণা করার পরপরেই এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার অত্যন্ত ন্যক্কারজনকভাবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমীরে জামায়াতের মুক্তির দাবি জানাচ্ছি। 

তিনি বলেন, সরকারের এই গ্রেফতার, হামলা-মামলা ও ভয়-ভীতি দেখিয়ে দেশের মানুষের মুক্তির জন্য চলমান এই আন্দোলনকে বন্ধ করতে পারবেন না। 

এমএসএম / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ