পটুয়াখালী কুয়াকাটায় প্রাকৃতিক দূর্যোগ আর সমুদ্রের বালু ক্ষয়ে বিলিন উপকূলের সবুজ বেষ্টনী
বাংলাদেশের একমাএ পর্যটন কেন্দ্রো কুয়াকাটা। প্রাকৃতিক রুদ্ররোষ আর সমুদ্রের করাল গ্রাসে অস্তিত্ব হারাচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্তের একমাএ বেলাভূমি খ্যাত সাগর কন্যা কুয়াকাটা। প্রতিনিয়ত জোয়ারের তান্ডবে অব্যাহত বালু ক্ষয়ে ধুয়ে-মুছে যাচ্ছে দৃষ্টি নন্দন সব দর্শনীয় স্থান। ফলে জৌলুস হারিয়ে শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত কুয়াকাটার নৈসর্গিক শোভার প্রানবন্ত ছোয়া পাবার আশায় দুর-দুরান্তের ভ্রমন পিপাসু হাজার হাজার পর্যটকরা ছুটে আসেন কুয়াকাটায়।
কিন্তু প্রাকৃতিক দূর্যোগ আর সমুদ্রের বালু ক্ষয়ে বিলিন হচ্ছে উপকূলের সবুজ বেষ্টনী। কুয়াকাটা সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন ও জেলিফিশ সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী।জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও মানুষ সৃষ্টি নানা কর্মকান্ডে হুমকির মুখে পড়েছে উপকূলীয় এলাকার জীব-বৈচিত্র। যা পরিবেশের জন্য হুমকির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিবেশের ভারসম্য রক্ষায় এখনই উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের।গঙ্গামতি সৈকত এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের মরা গাছগুলো আগুনে পুড়িয়ে দেয়া হচ্ছে। সৈকতের বিভিন্ন স্পটে ঘুরে দেখা গেছে কয়েক শতাধিক আগুনে পোড়া গাছের গোড়ার অংশ পড়ে আছে। শিকড় সহ উপচে পরে আছে বড় বড় গাছ। মরা গাছের এলোমেলো এমন চিত্র পটুয়াখালীর কুয়াকাটা কেওড়া বন, ঝাউ বনসহ জাতীয় উদ্যানের। যেই সবুজ বেষ্টনী উপকূলের মানুষকে রক্ষায় দেয়াল হয়ে দাড়াতো, সেই দেয়ালই আজ মরা কাঠ হয়ে পরে আছে। সমুদ্রের ঢেউয়ে বালু ক্ষয় সহ নানা কারণে ধ্বংশ হচ্ছে প্রকৃতির এ দেয়াল। সিডরের পর থেকে এ পর্যন্ত কুয়াকাটা সৈকতঘেষা দুই হাজার একর বনাঞ্চল বিলীন হয়েছে। উজাড় হয়েছে দুই লক্ষধিকের মতো গাছ।
প্রকৃতির এমন বিপর্যয়ের কারণে হুমকির মুখে পরছে জীব-বৈচিত্র। সমুদ্র সৈকতে প্রায়ই ভেসে আসছে মৃত ডলফিন, জেলিফিশ, কচ্ছপ সহ সামুদ্রিক প্রাণী।গভীর সাগরে মৎস্য শিকারী জেলেদের বিধ্বংসী জালে প্রায়শই মারা পড়ছে সামুদ্রিক এসব প্রাণী। এ কারণে চরম হুমকির মুখে পরেছে পরিবেশ।পরিবেশের ভারসম্য ঠিক রাখতে গাছপালা ও প্রাণীকূলকে রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের।
মহিপুর বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ দৈনিক সকালের সময়কে জানান, মারা যাওয়া গাছগুলো কিভাবে পুড়ছে তা তাদের জানা নেই। তার ধারণা, গাছগুলো অনেকদিন আগে মরার কারনে নষ্ট হচ্ছে তাই সমুদ্রগামী জেলেরা সংগ্রহ করতে পারে।পরিবেশের ভারসম্য রক্ষায় জীব বৈচিত্র্য সংরক্ষনে এখনই কার্যকর উদ্যোগ না নিলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় জন-জীবন হয়ে উঠবে বসবাসের অনুপযোগী। এমন অভিমত সংশ্লিষ্টদের।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied