ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে ফের সড়ক দুর্ঘটনায় ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২২ রাত ৮:৪৯

মাত্র ৪ দিন আগে নতুন ঘরে উঠেছে বাসু দাশ (৩৫)। এলাকাবাসীকে নিমন্ত্রন করে নিজ হাতে খাইয়েছিলেন। জীবনে স্বপ্ন ছিল ঘরটাকে আরোও সুন্দর করে সাজাবে। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় তাঁর স্বপ্ন অধরা থেকে গেল। পাঁড়ি জমালো ওপারে। তেমনটি জানালেন রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় রাঙামাটির কাপ্তাই-ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেল  এর মুখোমুখি সংঘর্ষের মোটর সাইকেল  আরোহী বাসু দাশ( ৩৫) ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা। দীর্ঘদিন তারা রাঙামাটি রিজার্ভ বাজার এলাকায় বসবাস করলেও গত কয়েকমাস আগে তিনি পরিবার সহ বাঙ্গালহালিয়া ঘর তৈরি করেন। নিহত বাসু দাশ একটি বেসরকারি কনস্ট্রাকশনে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত তনচংগা জানান, মোটরসাইকেলটি রাঙামাটির উদ্দেশ্যে যাওয়ার পথে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখ থেকে আসা একটি ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়  মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এবং সাথে সাথে মোটরসাইকেল চালক চাকার নিচে পিস্ট হয়ে নিহত হন। তবে স্থানীয়রা থাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যোগাযোগ করা হলে রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল হাসান জানান, হাসপাতালের আনার আগে তাঁর মৃত্যু হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার পুলিশ সদস্যরা। পুলিশ ট্রাক টিকে আটক করলেও চালক পলাতক রয়েছে বলে ওসি জানান। এই ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানান। 

প্রসঙ্গতঃ গত ৯ ডিসেম্বর  কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শিলছড়ি বালুচর এলাকায় পিকনিক বাসের সাথে মোটর সাইকেল এর মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল হাসিব ঘটনাস্থলে প্রাণ হারান।

সুজন / সুজন

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত