ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ, সম্পাদক মুজিব


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৩-১২-২০২২ রাত ৯:৪

কক্সবাজার জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং মেয়র মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও সাবেক সাংসদ মোস্তাক আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তাদের নাম ঘোষণা করেন। 

আগামি তিন বছর তারা দুইজনই জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। ফরিদুল ইসলাম চৌধুরী জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি  এবং মুজিবুর রহমান সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের পদ প্রার্থী যারা হতে চেয়েছেন তাদের সবার নাম নিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। তাদের সিদ্ধান্ত এবং পরামর্শে আগামী তিন বছরের জন্য ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সুজন / সুজন

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ