ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে প্রথম সফলতা এনে দিলেন তাইজুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১১:৩

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে ভারতীয় দুই ওপেনারের তোপের মুখেই পড়তে হয় দলকে। যদিও স্বাগতিকদের সেই তোপের মুখ থেকে রক্ষা করেছেন তাইজুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে বাংলাদেশকে এনে দিয়েছেন প্রথম সফলতা।

৪০ বলে ২০ রানে ব্যাট করছিলেন শুভমান গিল। তাইজুলের করা ফুলার লেন্থে করা বলটা প্যাডলড সুইপ করেন তিনি। তবে ব্যাটে বলে হয়নি, প্রথম স্লিপ থেকে ইয়াসির আলী দৌড়ে গিয়ে লেগ স্লিপ থেকে ক্যাচটা নিয়েছেন, তাতে দলীয় ৪১ রানে দলটি খোয়ায় তাদের প্রথম উইকেট।

এর আগে শুরুতে টাইগার বোলারদের শাসন করতে থাকেন ভারতীয় দুই ওপেনার। লোকেশ রাহুল ব্যাট করছেন ২০ রানে। অন্যদিকে পিঠের চোটের অধিনায়ক সাকিব আল হাসানের খেলার শঙ্কা না থাকলেও সাগরিকায় শেষ পর্যন্ত মাঠে নেমেছেন টাইগার এই অধিনায়ক। এছাড়া ১০১তম ক্রিকেটার হিসেবে এদিন অভিষেক হয়েছে জাকির হাসানের।

বাংলাদেশ একাদশ:জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ।

ভারতীয় একদশ: শুভমান গিল, কেএল রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের