ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবিতে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ নিয়ে কর্মশালা


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ২:৫৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২০২২-২০২৩ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শুদ্ধাচার কৌশল কমিটির আহবায়ক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক রবিউল ইসলাম এবং সহকারী পরিচাল মো. মামুন।

বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিএসি)’র তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের শুদ্ধাচার কৌশল কমিটির আয়োজনে ভার্চুয়াল কনফারেন্স কক্ষে দুপুর দুইটায় কর্মশালা শুরু হয়ে বিকাল পাঁচটায় শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল কমিটির ছয়টি উপকমিটি গঠিত হয়েছে। ছয়টি উপকমিটির ৩৮ জন সদস্য প্রশিক্ষণে অংশ্রহণ করেন।

প্রীতি / প্রীতি

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত