কমলগঞ্জে ডিমসহ বিষধর গোখরা সাপ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫টি ডিমসহ বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী ইউনিট। বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় কমলগঞ্জের তিলকপুর মণিপুরী পল্লী থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার দুপুরে তিলকপুর পূর্ব পল্লীর পদ্মমোহন সিংহের বাড়িতে একটি খৈয়া গোখরা সাপ চলাফেরা করতে দেখেন বাড়ির লোকজন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন তার বাড়িতে জড়ো হন। এ সময় পদ্মমোহন সিংহের গরুর ঘরের পাশেই পরিত্যক্ত একটি আধাপাকা ঘরের কোনে কাঠের নিচে সাপটি কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখেন। পরে বিষয়টি কমলগঞ্জ রাজকান্দি বন রেঞ্জ অফিসকে জানানো হলে তারা সাপটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তাকে জানান। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় বন বিভাগের বন্যপ্রাণী ইউনিটের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পরিচালক সজল দেব, Stand For Our Endangered Wildlife টিম ( SEW ) ফাউন্ডার খোকন সিংহ ও সোহেল শ্যামের সমন্বয়ে একটি দল ঘটনাস্থলে পৌঁছে ১৫টি ডিমসহ সাপটি উদ্ধার করেন।
বন বিভাগ জানায়, উদ্ধার করা খৈয়া গোখরা সাপটি লম্বায় পাঁচ ফুটের মতো হবে। হালকা বাদামি রঙের এই সাপটির মাথার নিচে সাদা কালো ইউ আকৃতির চিহ্ন রয়েছে। এ সাপটি বৃহত্তর সিলেট অঞ্চলে বেশি দেখা যায়। ঝোপঝাড় কমে আসায় এরা লোকালয়ে বেরিয়ে আসছে।
বন্যপ্রাণী বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বুধবার রাতেই উদ্ধার করা সাপটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। উদ্ধার করা ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। ডিম ফোটানোর পর সাপগুলো বনে অবমুক্ত করা হবে।
এমএসএম / জামান
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি
নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Link Copied