ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাংশা সরকারি কলেজের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৪-১২-২০২২ বিকাল ৫:২১

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের আয়োজনে বুধবার (১৪ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে।

বিভিন্ন কর্মসূচি মধ্যে সকাল ৯ টায় পাংশা সরকারি কলেজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কালো বেজ ধারণ, উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজারে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আরশাদ আলী সর্দারের সমাধিতে পুষ্পস্তবক করা হয়। 

এছাড়াও বেলা ১২ টায় পাংশা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শফিকুল মোরশেদ রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, বিশেষ অতিথি হিসেবে কলেজের শিক্ষক পরিষদের অন্যান্য সদস্য ও বিভাগীয় প্রধান শিক্ষকগণ বক্তব্য দেন। এসময় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, কলেজের ইসলাম বিষয়ক বিভাগের প্রভাষক আব্দুল কুদ্দুস মোল্লা।

প্রীতি / প্রীতি

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন