টাঙ্গাইলে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ৩, আহত ১৭
ঘন কুয়াশার কারনে টাঙ্গাইলে পৃথক ১৮ টি সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ তিন জন নিহত হয়েছে। এছাড়াও ১৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬ টি দুর্ঘটনা, সদর উপজেলার মাদারজানি এলাকা ও ভূঞাপুরের জগৎপুরা এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লাহ টুটুল নিশ্চিত করে জানান, সকাল ৯ টায় মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিটি বাসের হেলপার। লাশ থানায় নেওয়া হয়েছে। তার নাম এখনো পাওয়া যায়নি।টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫/১৬টি দুর্ঘটনা ঘটছে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত স্বাভাবিক হবে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফরদিুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভুঞাপুর-তারাকান্দি সড়কের জগৎপুরা এলাকায় বালুবাহি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছে। এঘটনায় আরো দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কলেজ ছাত্র ইশরাক (২০) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার থল গ্রামের আবু সাঈদের ছেলে। এতে আহত হয়েছে আবু সাঈদ ও সোলায়মান।
স্থানীয়রা জানান, সরিষাবাড়ি থেকে টাঙ্গাইল যাওয়ার সময় জগৎপুরা এলাকায় বালুবাহি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র ইশরাক মারা যায়। এতে আহত হয় ইশরাকের বাবাসহ আরো দুইজন আহত হয়। ইশরাকের স্বজনরা জানান, বাবার সাথে ইশরাক টাঙ্গাইলের মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিল। কিন্তু ভর্তি হতে পারলো না ইশরাক। টাঙ্গাইল শহর থেকে এক যুবক মোটর সাইকেল যোগে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের করটিয়া ইউনিয়নের মাদারজানী এলাকায় পৌছলে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হন। তার নাম পরিচয় জানা যায়নি।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied