ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভারতীয় বোলারদের সামনে দিশেহারা বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২২ বিকাল ৫:৩৮

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি কোনো ব্যাটার। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান। ফলো অন এড়াতে এখনো বাংলাদেশের প্রয়োজন ৭১ রান। ভারত প্রথম ইনিংসে করেছিল ৪০৪ রান।

বাংলাদেশ ইনিংসের শুরুতে এদিন প্রথম বলেই ফিরেছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপরই বিদায় নেন ইয়াসির রাব্বি। দুই উইকেট হারানোর পর অবশ্য ওপেনার জাকির হাসানকে নিয়ে ধাক্কা সামলে নেওয়ার আভাস দিচ্ছিলেন লিটন দাস। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন তারকা এই ব্যাটার। ৩০ বলে ২৪ রান করার পর দলীয় ৩৯ রানে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান লিটন।

এরপর দলীয় ৫৬ রানে আবারো সিরাজের আঘাত টাইগার শিবিরে। ২০ রানে ফেরান অভিষিক্ত ওপেনার জাকিরকে। টপ অর্ডারের ব্যর্থতার দিনে ব্যাট হাতে অধিনায়ক সাকিব আল হাসানও করেছেন হতাশ। দলীয় ৭৫ রানে কুলদীপ যাদবের বলে ব্যক্তিগত ৩ রান করে ফেরেন এই অলরাউন্ডার। এরপর মুশফিকের সাথে ব্যাট হাতে লড়াই চালিয়ে গেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন নুরুল হাসান সোহান। কুলদীপের বলে আউট হওয়ার আগে করেন ১৬ রান।

এক প্রান্ত রেখে ভারতীয় বোলারদের বিপক্ষে লড়ে যাচ্ছিলেন মুশফিক। তবে লেগ বিফোরের ফাঁদে পড়ে শেষ বিকেলে এই ব্যাটার ফিরে যান ২৮ রান করে। এরপর স্পিনার তাইজুল ইসলাম ফিরে যান কোনো রান ছাড়াই। ১০২ রানে ৮ উইকেট হারানোর পর শেষ বিকেলে অলআউটের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত মেহেদী মিরাজ এবং এবাদত হোসেন দিন পার করেছেন অপরাজিত থেকে।

তৃতীয় দিনে এবাদত ১৩ রানে এবং মিরাজ ১৬ রানে ব্যাটিং শুরু করবেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। এছাড়া ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে