জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
মৌলভীবাজার জেলার জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ই ডিসেম্বর) ভোরে জুড়ী শিশু পার্কের শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাজনৈতিক দল, বেসরকারি সংস্থা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল সাড়ে ৮টায় উপজেলার টিএন খানম সরকারি কলেজ মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ।
বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে বীর মুক্তিযাদ্ধাদের সম্মানে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, একাডেমিক অফিসার মোঃ আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, থানার ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী, তথ্য ও সেবা কমকর্তা নিলুফা ইয়াসমিন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ।
এছাড়াও বিজয় দিবসের অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধে শহিদ পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
হোমনায় তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা
নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে বন্যাদুর্গতদের সহায়তা প্রদান
হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর্থিক সহায়তা করলেন এমপি ডা. ইলিয়াস মোল্লা
চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক, গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
তিনদিন ধরে বন্ধ হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা
ধামইরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ইজারাদারকে জরিমনা
ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলো লটারির মাধ্যমে কানুনগো পদায়ন
বাঘায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে তিনটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
Link Copied