চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে শুক্রবার ‘মহান বিজয় দিবস-২০২২' উদযাপন উপলক্ষে দিবসের শুরুতে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তাঁদের উদ্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। পরবর্তীতে, দোয়া, মোনাজাত এবং স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮ টায় জেলার ডা. আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।
সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী ও বীর মুক্তিযোদ্ধাগণ।বিকাল ৩ টায় ডা. আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সেখানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোকলেসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব -উল- ইসলাম সহ জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় পক্ষের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।বিকাল সাড়ে ৫ টায় বঙ্গবন্ধু মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, স্কাউটসের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ । পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাত সাড়ে ৮ টয় মহান বিজয় দিবস এর কর্মসূচির শেষ করেন।
প্রীতি / প্রীতি
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা