অভিষেকেই জাকিরের সেঞ্চুরি
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সুবিধা না করতে পারেননি। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে হাল ধরেছেন ওপেনার জাকির হাসান।
অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে শতক তুলে নেওয়া জাকিরই বাংলাদেশকে লড়াই টিকিয়ে রেখেছেন। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে তিনি এই সেঞ্চুরির দেখা পেলেন।
২১৯ বলে ১৩ চার, এক ছয়ে ১০০ রান করেন জাকির হাসান। চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকে শতক তুলে নেন জাকির।
জাকিরের আগে আমিনুল ইসলাম ২০০০ সালে ভারতের সাথে বাংলাদেশের প্রথম টেস্টে করেছিলেন ১০৫ রান। মোহাম্মদ আশরাফুল নিজের প্রথম টেস্টে কলম্বোতে করেছিলেন ১১৪ রান। ২০১২ সালে খুলনায় আবুল হাসান রাজু উইন্ডিজের সাথে থেমেছিলেন ১১৩ রানে।
নভেম্বরের শেষ সপ্তাহে ২৪ বছর বয়সী এই ওপেনার ভারত 'এ' দলের সাথে করেছিলেন ১৭৩ রান। ৬২৩ মিনিট, ৪০২ বলের ইনিংসে এই ব্যাটার দেখান নিজের সামর্থ্য। তারপর এলো আজকের এই শতক।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!