ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী

সেভেন স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


বাঁশখালী প্রতিনিধি  photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২২ রাত ৮:২৭

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী সেভেন স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্বা প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মরহুম মফজল আহমদ চৌধুরী স্মৃতি পরিষদ দিবা রাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ৭তম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

শুক্রবার দিবাগত রাত ৮ ঘটিকার সময় গুনাগরীস্থ লাভুর দোকান সংলগ্ন মাঠে পশ্চিমবঙ্গ গুনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও আমানত করিমের সঞ্চালনায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- আউট ফিল্ড এশিয়ান লিমিটেড চকবাজারের এমডি মাহমুদুর রহমান মোহেল। প্রধান অতিথি ছিলেন- প্রাইমিষ্ট লজিস্টিক ইন্টারন্যাশনালের সি ইউ ফরহাদুল আলম চৌধুরী, টূর্ণামেন্ট স্পন্সর প্রতিষ্ঠান রিয়াদ কম্পিউটারের সত্ত্বাধিকারী রিয়াদ আরেফিন।

টূর্ণামেন্ট আয়োজক গুনাগরী সেভেন স্টার স্পোটিং ক্লাবের সভাপতি চৌধুরী হাসান ও মরহুম মফজল আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান মুহাম্মদ টিটন চৌধুরীসহ অন্যান্যরা।

উদ্বোধনী ম্যাচে বাঁশখালী ফুটবল একাডেমি  বনাম পশ্চিম গুনাগরী আইডিয়াল উইথ সোসাইটি ফুটবল একাদশ,এতে খেলার প্রথমার্ধ শেষ হওয়ার আগে বাঁশখালী ফুটবল একাডেমি ৪-০ গোলে এগিয়ে যায়, নির্ধারিত সময়ে রেফারির বাশিতেই প্রথমার্ধের বিরতি শেষে দ্বিতীয়ার্ধের খেলার শুরু হওয়ার কয়েক মিনিটে আরো ২টি গোল করতে সক্ষম হয় বাঁশখালী ফুটবল একাদশ।

এতে নির্ধারিত সময়ে খেলার সমাপ্তি ঘোষণা করাতে ৬-০ গোলে উদ্বোধনী ম্যাচের জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে বাঁশখালী ফুটবল একাডেমি।উক্ত খেলায় রেফারি হিসেবে দ্বায়িত্বে ছিলেন বিটু রাজ বড়ুয়া।

সুজন / সুজন

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস