ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

হরিরামপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ১২:৫০

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতি বছরের ন্যায় এবারও ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ যথাযথ গুরুত্বের সঙ্গে উদ্‌যাপনের উদ্যোগ গ্রহণ করেছে। অভিবাসন সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় "থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ পালন করা হয় ।

রোববার সকাল ১১টায় উপজেলা চত্বরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে র‌্যালি বের করা হয়। এরপর উপজেলা হল রুমে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে ও উপজেলা  প্রশাসনের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর প্রজেক্ট ম্যানেজার মৌমিতা গোস্বামী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাইনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, , উপজেলা সোস্যাল ওয়ার্কার সাদিয়া ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান প্রমুখ।

উল্লেখ্য,২০২০ সাল থেকে বিদেশ ফেরত নারী শ্রমিকদের নানা রকম সুবিধা অসুবিধা নিয়ে এ উপজেলায় সংগঠনটি কাজ করে আসছে।

 

প্রীতি / প্রীতি

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার