জুড়ীতে রোহিঙ্গাসহ আটক ৮
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের তৎপরতায় ১ রোহিঙ্গাসহ ৮ জনকে আটক করে বিজিবির মাধ্যমে থানা পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার (১৮ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার সীমান্তবর্তী গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি সীমান্ত এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরার সময় স্থানীয়রা তাদের আটক করে।
আটক রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে শরীফ হোসেন (২২)। রোহিঙ্গার সাথে থাকা ৭ বাংলাদেশীরা জানান, তারা চট্রগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দা। তারা হলেন- মুহাম্মদ হোসেন (৩৭), শামসুর নাহার (৪৯), মোঃ নুর (১৯), আমেনা বেগম (২০), সামিরা আক্তার (১৬), ছাবেরি (৪), আরিফুল ইসলাম (৫)।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় জনতা এক রোহিঙ্গাসহ ৮ জনকে আটক করে বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করে। আটক রোহিঙ্গার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং বাংলাদেশীদের সম্পর্কে যাচাই বাছাই চলছে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
Link Copied