ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৮-১২-২০২২ বিকাল ৫:০
মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হরিরামপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক সুদেব সাহা।পূজা উদযাপন পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক পিয়াস চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন এডভোকেট। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সম্মেলন বক্তা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য এডভোকেট অসীম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাবেক শিক্ষক হরিপদ সূত্রধর প্রমুখ। পরে পিয়াস চৌধুরীকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হরিরামপুর উপজেলা শাখার সভাপতি এবং সুকুমার চন্দ্র দত্ত (বিল্টু) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাঞ্ছারামপুরে ভাড়াটে হিসেবে মারামারি করতে এসে নরসিংদির যুবক নিহত

তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে অনিয়ম: অ্যানালগ সেন্টারিং ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারকে প্রেসক্লাবের শুভেচ্ছা উপহার প্রদান

কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন

ডিএফও-রেঞ্জারের সম্মতিতে বান্দরবানে বন নিধন

বাকেরগঞ্জ ছোফরোননেছা বালিকা বিদ্যালয়ে অর্থ অনিয়মের অভিযোগ

ফকিরহাটে ভৈরব নদ থেকে মস্তকবিহীন গলিত মরদেহ উদ্ধার

পার্বত্য চুক্তি লঙ্ঘন ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্তের অভিযোগ: পাহাড়ের শান্তি রক্ষায় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

গজারিয়ায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন