ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে বিপুল পরিমান ইয়াবাসহ আটক-৩


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৮-১২-২০২২ বিকাল ৫:৪৭

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ হাজার ইয়াবাসহ জুবাইদ ভুইয়া ওরফে বিদ্যুৎ, মামুন মিয়া ও আব্দুল আউয়াল নামে ৩ মাদক কারবারীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিলাক্স কিং (ঢাকা মেট্্েরা-ব ১৫-৭৮৯২) একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে চালকের সামনের বার্নারের ভেতর থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করে। আটককৃত মাদক কারবারী জুবাইদ ভুইয়া ওরফে বিদ্যুৎ নরসিংদী জেলার শিবপুর থানার গাগুটিয়া গ্রামের হিরন মিয়ার ছেলে, মামুন মিয়া জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মিয়াপাড়া গ্রামের মৃত আলমাস মিয়ার ছেলে ও আব্দুল আউয়াল জামালপুর জেলার বকশীগঞ্জ থানার  জাগিয়াপাড়া মিজানুর রহমানের ছেলে। 
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা রিলাক্স কিং পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে চালকের সামনের বার্নারের ভেতর থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বাস চালক ও তার সহযোগি আরো দুজনকে আটক করা হয়েছে। এসময় ইয়াবা বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক পাচার করে আসছিল। তাদের সঙ্গে জড়িত অন্য চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, আটককৃত মাদক কারবারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আটককৃত তিনজনই পেশাদার মাদক কারবারি। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে যাত্রীবাহি বাস রিলাক্স পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা ঢুকিয়ে তারা বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান