ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়ায় ইরি বোরো ধানের বীজতলা তৈরি করতে ব্যস্ত কৃষক


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ১২:৫৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইরি  বোরো ধানের বীজতলা ও চারা  তৈরি করতে ব্যস্ত কৃষক। তবে বেশীর ভাগ কৃষক বিভিন্ন জাতের ধান বীজ কিনছেন।এক কেজি ধান বীজ ১৭০টাকা থেকে শুরু করে  ১৮০ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে, কৃষকেরা বলছেন  প্রতি বছরের তুলনায় এ বছর তুলনামূলক ভাবে ধান বীজের দাম অনেকটা বেশি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার সরকারি ভাবে বিভিন্ন জাতের  ইরি বোরো ধানের বীজতলার জন্য ধরা হয়েছে ৩৫০ হেক্টর জমি।উপজেলার প্রায় সব এলাকাতেই কম বেশি বীজতলা প্রস্তুতের কাজ চলছে। বেশীর ভাগ কৃষক দোকান থেকে নানা জাতের ধান বীজ কিনে বীজতলা প্রস্তুত এর কাজ করছেন।তবে সবচেয়ে বেশী চাহিদা হলো ৮৯, ৯২,২২,২৮,২৯, ১২০৩ হাইব্রীড এস,এল,এইট জাতের ধান বিভিন্ন মাঠে কমবেশী জমিতে চাষ হয়ে থাকে।

একাধিক বীজ দোকানিরা  জানান, কৃষকদের কাছে বেশী চাহিদা  ৮৯,৯২,১২০৩,২২,২৮,২৯, জাতের ধান বীজ।উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মাসুদ রানা কয়েক বিঘা  জমিতে  ইরি বোরো ধান আবাদ করবেন। তিনি ৮৯ জাতের ধান বীজতলা করছেন। সলঙ্গা ইউনিয়নের গোজা  গ্রামের কৃষক ফজলার  রহমান বীজতলার জন্য জমি তৈরী করছেন।

উল্লাপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলার বোয়ালিয়া, সলঙ্গা, হাটিকুমরুল , ইউনিয়নে সবচেয়ে বেশী পরিমাণ জমিতে ইরি বোরো ধান আবাদ হয়। এলাকার কৃষকদের কাছে ইরি ধাননামে পরিচিতি পেয়ে আছে। তবে কৃষকের বীজতলা প্রস্তুত করতে ভালো ধানবীজ উতপাদন করতে সঠিক পরামর্শ দেয়া হচ্ছে সব সময় ।

এছাড়া অন্য  অন্য ইউনিয়নগুলোতে ধানের চাষ হয়ে থাকে। এখন বীজতলা প্রস্তুতের কাজ করছেন কৃষক। এবার ৩৫০ হেক্টর জমিতে ইরি ধানের চারা প্রস্তুত হচ্ছে বলে ধরা হয়েছে  ।

এমএসএম / এমএসএম

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা