ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঘরের মাটিতে হোয়াইটওয়াশ পাকিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ১:৪

মঙ্গলবার করাচি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এতে তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। 

চতুর্থ দিনে ৫৫ রান লাগত সফরকারীদের। দুই অপরাজিত ব্যাটার স্টোকস ও ডাকেট দ্রুত রান আনার ধরন নিতে থাকেন। স্রেফ ৬৭ বল খেলেই এই রান উঠিয়ে ম্যাচ শেষ করে দেন।

রান তাড়ায় নেমে ৭৮ বলে ১২ চারে অপরাজিত ৮২ রান আসে ডাকেটের ব্যাটে। অধিনায়ক স্টোকস ৪৩ বলে ৩ চারে করেন ৩৫ রান।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০৪ রানের জবাবে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ৩৫৪ রান করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ২১৬ রানে আটকে দেন জ্যাক লিচ আর রেহান আহমেদ। সবচেয়ে কম বয়েসী হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন লেগ স্পিনার রেহান।’

ইংল্যান্ডের জেতার লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১৬৭ রানের। তৃতীয় দিনের শেষ বিকেলে এই রান তুলতে আগ্রাসী শুরু আনেন জ্যাক ক্রলি ও ডাকেট। অনেকটা টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকেন তারা। আবরার আহমেদের লেগ স্পিনে ফেরার আগে ৪১ বলে ৪১ করেন ক্রলি।

ডাকেট ৩৮ বলে ফিফটি তুলে দেখাতে থাকেন দ্রুত ম্যাচ শেষ করার তাগিদ। রেহানকে তিনে নামিয়েও কাজ শেষ করার চিন্তা দেখায় ইংল্যান্ড। অধিনায়ক স্টোকস পরে নিজে আসেন চারে। আলো কমে যাওয়ায় তৃতীয় দিনে আর খেলা শেষ করা যায়নি। চতুর্থ দিনে নেমে আনুষ্ঠানিকতা সারতে আর সময় নিলেন না স্টোকস-ডাকেট।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে