দোহারে ‘ইডিপিআর’ এর শিক্ষা উপকরণ পেলো শিক্ষার্থীরা
ঢাকার দোহার উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প নিয়ে নির্মিত শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘ইডিপিআর’ সংস্থার সহযোগিতায় এ শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবাসন এলাকায় যারা থাকেন তারাও আমাদের মত মানুষ। তাদের শিক্ষার অধিকার রয়েছে। সমাজে তাদেরও মাথা উচু করে বাঁচার অধিকার রয়েছে। এসময় তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দোহার উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা কেএম আলমিনের কথা স্বরণ করে ধন্যবাদ জানান। সেই সাথে ‘ইডিপিআর’ এর এই মহৎ উদ্যোগকে তিনি ধন্যবাদ জানান এবং এই সংস্থার মত দেশে যারা মানব ও শিক্ষার উন্নয়নে কাজ করেন তাদেরকেও এই বিদ্যালয়ের পাশে দাঁড়াতে আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দোহার থানার তদন্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, দেশে অনেক সংস্থা আছে যা শুধু নামেই সংগঠন। আমি দেশের সকল সংগঠনকে আহবান জানাবো আপনারাও ইডিপিআর এর মত দেশের অবহেলিত মানুষের পাশে দাঁড়ান। দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে।
ইডিপিআর এর আঞ্চলিক পরিচালক মো. রুহুল আমিন শিকদার অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় তিনি বলেন, আমরা আমাদের সংস্থার মাধ্যমে ঝড়ে পড়া বিভিন্ন শিশুদের সহায়তা করে থাকি। শুধু তাই নয় আমরা যে কোনো সময় যেকোনো দুর্যোগে সরকারের পাশাপাশি থেকে কাজ করে যাবো বলে অঙ্গীকার বদ্ধ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলা আক্তার, মিজানুর রহমান শিকদার, আরিফুর ইসলাম, সোহেল রানা, আজাদুজ্জামান, আকাশসুজ্জামান হিরা, নওয়াব হোসেন, ইমদাদ হোসেন, ইডিপিআর এর সকল সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন
সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস
রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা
বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন
Link Copied